• শিক্ষা

‎৫ দফা দাবিতে সড়ক অবরোধ ইডেন কলেজ শিক্ষার্থীদের

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইডেন মহিলা কলেজকে কেবলমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা এবং কোনো বিভাগ বিলুপ্তি না করাসহ পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

‎বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কলেজের ২ নম্বর গেটের আজিমপুর-নীলক্ষেত সড়ক অবরোধ করেন তারা। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

‎এ সময় শিক্ষার্থীরা, ‘তোমার দাবি আমার দাবি, পাঁচ দফা’, ‘সহশিক্ষার ঠিকানা, ইডেন কলেজে হবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

‎শিক্ষার্থীদের ৫ দফা দাবি হলো—
‎১. ইডেনকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা।

‎২. ইডেন মহিলা কলেজের কোনো ডিপার্টমেন্ট বিলুপ্ত করা যাবে না।

‎৩. বিশ্ববিদ্যালয়ের সময় ১টা থেকে ৭টা না, ২৪ ঘণ্টা রাখতে হবে।

‎৪. ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা, ইন্টারমিডিয়েট চালু না করা।

‎৫. ইডেন কলেজ মহিলা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে, সেখানে ইডেনকে শুধুমাত্র একটি ফ্যাকাল্টিতে রূপান্তর করা যাবে না।

‎আন্দোলনরত শিক্ষার্থীরা ওই সড়ক থেকে অল্প সময়ের জন্য সরে গেলেও, ফের তারা অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। তাদের অবস্থানের কারণে ঢাকার ব্যস্ত ওই সড়কে যানজট তৈরি হয়, এতে ভোগান্তিতে পড়েছেন ওই রাস্তা দিয়ে চলাচলকারীরা।

মন্তব্য (০)





image

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত...

image

‎সকল মাদ্রাসায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি...

নিউজ ডেস্কঃ দেশের সকল স্তরের মাদ্রাসায় আগামী ৫ আগস্ট &l...

image

যেভাবে তৈরি হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র

নিউজ ডেস্ক : চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) বিজ্ঞান বিভাগের একটি বিষয়ের প্রশ্নপত্রে এক...

image

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও উত্তরায় শিক্ষার্থীদের...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষা ...

image

‎বুধবার লংমার্চ কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ ...

  • company_logo