• লিড নিউজ
  • শিক্ষা

‎জানুয়ারির শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আগামী বছরের জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা সব বই পাবে। ইতোমধ্যে জেলা পর্যায়ে অনেক বই পৌঁছে গেছে।

‎শনিবার ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে পিইডিপি-৪ ও চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ কার্যক্রম সমাপ্তির কৌশল নির্ধারণ বিষয়ক সেমিনার শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

‎তিনি বলেন, শিক্ষকরা হচ্ছেন প্রাথমিক শিক্ষার গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারাই মূল শিক্ষা দেন। আর শিক্ষকদের অবস্থার উন্নতির জন্য আমরা বরাবরই কাজ করেছি। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আমরা ১০ম গ্রেড দিয়েছি এবং সহকারী শিক্ষকদের আমরা ১১তম গ্রেড দেওয়ার জন্য চেষ্টা করছি। আশা করছি সফল হবো।

‎প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, যেসব  প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র হবে, সেগুলো মেরামত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

‎পরে উপদেষ্টা ভোলার জেলা পরিষদ হলরুমে ‘প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদেরর ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (পিইডিপি-৪) এর অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মিরাজুল ইসলাম উকিল, ভোলা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল হক আজাদ ও ভোলার জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

জরুরি নির্দেশনা শিক্ষক-কর্মকর্তাদের

নিউজ ডেস্ক : নবম ও তদূর্ধ্ব গ্রেডের সরকারি কর্মকর্তা ও শিক্ষকদের ডিজিটাল...

image

‎শাকসু নির্বাচন স্থগিত

নিউজ ডেস্কঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বব...

image

ঈশ্বরগঞ্জে কারিগরি কলেজে অনিয়মের প্রতিবাদে অধ্যক্ষ অবরুদ্ধ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলিনগর কার...

image

বাকৃবিতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতার ফাইনাল, সেরা টিম ‘গ্র...

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের উ...

image

সময় বদলেছে, বিদ্যালয় হয়েছে বহুতল-এখন প্রয়োজন পেশাদার ও প্...

গাজীপুর প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার...

  • company_logo