ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : ঢালিউড নির্মাতা রায়হান রাফী এবার ভৌতিক গল্পের সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। আগামী মাসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। দুই ঈদ ছাড়াই এবার সিনেমা মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নির্মাতার।
‘আন্ধার’ সিনেমাটির গল্প লিখেছেন অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন, শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। রহস্য, ভয় আর অজানার মিশেলে তৈরি ‘আন্ধার’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ। তার সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী। তাদের সঙ্গে রসায়নে আছেন অভিনেত্রী নাফিজা তুষি।
এতদিন অভিনেত্রীর নাম নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে জানা গেল প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধবেন নাজিফা তুষি। এর আগে বড়পর্দায় ‘আইসক্রিম’ ও ‘হাওয়া’ এবং ওটিটিতে ‘ডার্ক সাইড অব ঢাকা’, ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘সিন্ডিকেট’-এ অভিনয় করে আলোচনায় আসেন এ অভিনেত্রী।
এখনই কিছু বলতে না চাইলেও নাফিজা তুষি বলেন, আর্টিস্ট চাইলেই অনেক কিছু বলতে পারে না। কিছু নিয়মের ভেতরে থাকতে হয়। আপাতত কিছু বলব না, যা বলার টিম বা ডিরেক্টর বলবেন।
বিনোদন ডেস্ক : সাম্প্রতিক সময়ে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ক...
নিউজ ডেস্ক : ঢালিউডের চিরযৌবনা জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানি...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্র...
বিনোদন ডেস্ক : এ মুহূর্তে ধুন্ধুমার চলছে 'কিং' সিনেম...
নিউজ ডেস্ক : ঢালিউডের বর্ষীয়ান অভিনেত্রী ববিতা ও শাকিব খান ব...

মন্তব্য (০)