• অর্থনীতি

ফের বাড়ল উড়োজাহাজে ব্যবহৃত তেলের দাম

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক :  উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেলের (জেট ফুয়েল) দাম আবারও বেড়েছে। অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার ৯৮ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ৯৯ টাকা ৬২ পয়সা করা হয়েছে। আর আন্তর্জাতিক রুটে ৬৪ মার্কিন সেন্ট থেকে বাড়িয়ে ৬৫ সেন্ট নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার বিইআরসি থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করা হয়। নতুন দর আজ রাত ১২টার পর থেকে কার্যকর হবে। এর আগে গত মাসে এক দফা বাড়ানো হয় জেট ফুয়েলের দাম।

জেট ফুয়েলের দাম আগে নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর গত ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল, জেট এ-১-এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির ওপর ন্যস্ত করে। 

প্রজ্ঞাপনের পর গত ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণে গণশুনানি করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।

বি‌পিসি জেট ফুয়েল আমদানি করে এবং এককভাবে এয়ারলাইনগুলোকে সরবরাহ করে পদ্মা অয়েল। সম্প্রতি বেসরকারি প্রতিষ্ঠান পারটেক্স পেট্রোলিয়ম দেশের প্রথম কোম্পানি হিসেবে জেট ফুয়েল উৎপাদন শুরু করেছে। প্রতিষ্ঠানটি প্রতিদিন ২ হাজার ৮০০ ব্যারেল জেট ফুয়েল উৎপাদন করবে বলে জানোনো হয়েছে।

এয়ারলাইনগুলোর তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন ৯ হাজার ব্যারেল জেট ফুয়েলের চাহিদা রয়েছে।

 

মন্তব্য (০)





image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

image

‎রুপির বিপরীতে টাকার বড় উত্থান, দুই বছরে শক্তিশালী হয়েছে ...

নিউজ ডেস্কঃ ভারতীয় রুপির বিপরীতে গত দুই বছরে উল্লেখযোগ্...

image

২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার

নিউজ ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা র...

image

প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...

  • company_logo