• লিড নিউজ
  • অর্থনীতি

খাদের কিনারা থেকে ফিরে এসেছে ব্যাংকিং খাত: গভর্নর

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গেল বছর দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের নেওয়া একাধিক পদক্ষেপের কথা উল্লেখ করে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, এক বছরে দেশের ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গত বছরের আগস্টে দায়িত্ব নেওয়ার সময় ব্যাংকিং খাত খাদের কিনারায় ছিল।

রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক এক সংলাপে গভর্নর এ কথা বলেন।

সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, আমাদের প্রধান দুটি চ্যালেঞ্জ ছিল সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল করা এবং আর্থিক খাত সংস্কার করা। এক বছরে সংস্কার সম্পূর্ণ করা সম্ভব নয়, কিন্তু আমরা প্রতিটি ক্ষেত্রে তা শুরু করেছি।

গভর্নর জানান, দায়িত্ব নেওয়ার পর তিনি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছেন যাতে ঋণ সুবিধা বজায় থাকে।

তিনি বলেন, আমরা তাদের আশ্বস্ত করেছি, আমাদের কাছে পাওনা এক পয়সাও আমরা বাকি রাখব না, এবং সে অনুযায়ী পরিশোধ করেছি। আমাদের অবস্থা শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো হয়নি। বাংলাদেশ কখনো বৈদেশিক অর্থ পরিশোধে খেলাপি হয়নি এবং ভবিষ্যতেও হবে না।

ড. মনসুরের মতে, ঋণ পরিশোধে সবচেয়ে বড় সহায়তা এসেছে গত এক বছরে প্রবাসী আয় এবং রপ্তানি আয় থেকে। তিনি বলেন, রেমিট্যান্স অসাধারণ সহায়তা দিয়েছে, রপ্তানি খাত ভালো করেছে এবং প্রতিটি ব্যাংককে দায়বদ্ধতা পূরণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

মন্তব্য (০)





image

দেশে স্বর্ণের দামে বড় পতন

নিউজ ডেস্ক : একদিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম কমিয়েছে বাংল...

image

‎পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) শিল্পকে উচ্চ...

image

‎দুর্বল প্রবৃদ্ধির যুগে উন্নয়নশীল অর্থনীতির জন্য সম্ভাবনা...

নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নশীল দেশগুলোকে এম...

image

‎এফবিসিসিআই প্রশাসকের সহায়তায় ১৬ সদস্যের ‘সহায়ক কমিটি’...

নিজস্ব প্রতিবেদক: ​দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার...

image

‎৪ প্রকল্পে এডিবি’র কাছে ৭৭৫ মিলিয়ন ডলার সহায়তা আশা করছে ...

নিউজ ডেস্কঃ দেশের বিদ্যুৎ ও জ্বালানি, সবার জন্য সাশ্রয়ী আবাস...

  • company_logo