ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান।
এবার ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতেও (আইএল টি-টোয়েন্টি) মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে ক্যাপিটালস।
আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন মোস্তাফিজ। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আইপিএলে আসরের মাঝপথে মিচেল স্টার্কের বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজ। এবার আইএল টি-টোয়েন্টিতেও ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে খেলবেন কাটারমাস্টার।
আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইএল টি-টোয়েন্টির নিলাম। এর আগেই দল পেলেন মোস্তাফিজ। আগামী ২ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এই আসর। ফাইনাল হবে আগামী বছরের ৪ জানুয়ারি।
দেশের বাইরের কোনো লিগে চতুর্থ বারের মতো খেলবেন মোস্তাফিজ। ইতোমধ্যেই লংকান প্রিমিয়ার লিগ (এলপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন তিনি।
নিউজ ডেস্ক : শিরোনামটা পড়ে একটু চমকে উঠতে পারেন। ভাবতে পারেন...
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের এই সময়ের সেরা তারকা হলেন লিওন...
স্পোর্টস ডেস্ক : মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করায় এশিয়ান গ...
স্পোর্টস ডেস্কঃ ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়...
স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে এবারই প্রথম হকি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদে...

মন্তব্য (০)