• সমগ্র বাংলা

খামারের বর্জ্য দুষণ ও ডেমরার স্লুইস গেট অপসারণের দাবিতে চাটমোহরে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ খামারের বর্জ্য দুষণ ও ডেমরার স্লুইস গেট অপসারণের দাবিতে মানববন্ধন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১২ আগষ্ট)  বিকেলে চিকনাই নদী মুক্ত করার দাবিতে পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ব্রিজের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চলনবিল রক্ষায় আমরা, ধরা ও চিকনাই নদী রক্ষায় আমরা এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্বকরেন চিকনাই নদী রক্ষায় আমরা এর আহবায়ক আলহাজ্ব আব্দুল জব্বার মাষ্টার। মুল আলোচনা করেন চলনবিল রক্ষায় আমরা এর সমন্বয়কারী মো: জাহাঙ্গীর আলম। 

চিকনাই নদী রক্ষায় আমরা এর সদস্য সচিব মোঃ খলিলুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আটলংকা এম এ মাহমুদ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মো.  মাহমুদুল হাসান, চিকনাই উচ্চ বিদ্যালয় এর শিক্ষক জনাব সাহেব আলী। 

মানববন্ধনে বক্তারা পানি উন্নয়ন বোর্ডকে ডেমরার স্লুইসগেট অপসারণ করে চিকনাই নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেয়ার আহবান জানান। পাশাপাশি নদী পাড়ের বিভিন্ন স্থানে গড়ে উঠা মুরগী ও গরুর খামারের বর্জ্য যাতে খামারিরা নদীতে ফেলে নদী দুষন না করেন সেজন্য প্রশাসনের দৃষ্টিআকর্ষণ করেন।

মন্তব্য (০)





image

পাবনায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলভারসহ অস্ত্রধারী গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে...

image

ঐতিসিক পাগলা মসজিদে দানবাক্সে মিলেছে রের্কড প্রায় ১৬ কোটি...

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ ...

image

টেকনাফ শাহপরীর দ্বীপে কালেমা সম্বলিত পতাকা উড়ছে

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ-শাহপীরদ্বীপ সড়কের  দুই পাশ...

image

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক ...

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পা...

image

গাইবান্ধায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় বিচার...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ...

  • company_logo