ছবিঃ সিএনআই
রংপুর ব্যুরো: রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক High Dependency Unit (HDU) চালু করা হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন। এই ইউনিটের মাধ্যমে গুরুতর রোগীরা আইসিইউতে স্থানান্তরের আগের ধাপে বিশেষ পর্যবেক্ষণ ও চিকিৎসা সুবিধা পাবেন। এতে রোগীর চিকিৎসার মানোন্নয়ন হবে এবং হাসপাতালে মৃত্যুহার কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
হাসপাতালের পরিচালক ডা. মাহবুব আলম বলেন, “রোগীর অবস্থা অবনতির আশঙ্কা থাকলে HDU তে রেখে উন্নত পর্যবেক্ষণ ও সেবা দেওয়া হবে। trained নার্স ও চিকিৎসক দ্বারা ২৪ ঘণ্টা সেবা, অত্যাধুনিক যন্ত্রপাতি, মনিটরিং এবং রোগীর স্বজনদের নিয়মিত তথ্য প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।”
HDU ইউনিটের সুবিধাসমূহ:প্রশিক্ষিত নার্স ও চিকিৎসক দ্বারা ২৪ ঘণ্টা সেবা,আধুনিক যন্ত্রপাতি ও মনিটরিং ব্যবস্থা,রোগীর পরিবারকে নিয়মিত আপডেট প্রদান,আইসিইউয়ের তুলনায় কম খরচে উন্নত পর্যবেক্ষণ
হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, নতুন এই ইউনিটের মাধ্যমে রোগীদের আরও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত হবে এবং রংপুর অঞ্চলের মানুষের চিকিৎসা সেবার মান আরও এক ধাপ এগিয়ে যাবে।
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...
নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...
নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থে...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...
নিউজ ডেস্কঃ চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তে...

মন্তব্য (০)