ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে লাওসকে ৩-১ গোলে হারিয়েছে আফঈদারা। ম্যাচে জোড়া গোল করেছেন সাগরিকা।
শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশ। ম্যাচের প্রথম ২০ মিনিটেই দুটি সহজ সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেনি মেয়েরা। তবে ৩৬তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। শান্তি মার্ডির কর্নার থেকে হেডে জালের ঠিকানা খুঁজে নেন মোসাম্মত সাগরিকা।
দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ হয় ৫৮ মিনিটে। তৃষ্ণার থ্রু পাস থেকে কোনাকুনি শটে গোল করেন মুনকি আক্তার। এরপর লাওস কিছুটা চাপ সৃষ্টি করলেও বাংলাদেশ রক্ষণভাগ ছিল দৃঢ়। ৮৭ মিনিটে এক গোল পরিশোধ করে লাওস। তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানী মন্ডলকে পরাস্ত করেন লাওসের ফরোয়ার্ড আন্না কিউ অনসি। যোগ হওয়া সময়ে সাগরিকার দ্বিতীয় গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের দল।
শুক্রবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১০ আগস্ট শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে সাগরিকারা।
স্পোর্টস ডেস্ক : বড় ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বাম গোড়ালির ল...
নিউজ ডেস্কঃ দেশের ক্রিকেটের তৃণমূল পর্যায়কে আরও শক্তিশা...
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়ে...
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে প...
স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের ৯৮৬তম গোল...

মন্তব্য (০)