ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেনসহ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিওএস) গাজী মো. মাহফুজুল ইসলাম সই করা ওই সার্কুলারে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট ২০২৫ তারিখ এক দিনের জন্য সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
ব্যাংকগুলো জানায়, সেদিন ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন লেনদেন চালু থাকবে। পাশাপাশি এটিএম ও সিআরএম যন্ত্রের মাধ্যমে টাকা উত্তোলন ও জমা দেওয়া যাবে। ফলে অনলাইন ব্যবস্থায় ব্যাংকিং সেবা চালু থাকবে।
এর আগে চলতি মাসের শুরুতে সরকার প্রতিবছর ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস ঘোষণা করে। দিনটিতে সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন-সংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নিউজ ডেস্কঃ সরকারি চাকরিজীবীদের কাঙ্ক্ষিত নবম জাতীয় পে-স্কেল...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রা...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্...
নিউজ ডেস্ক : লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছ...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মা...

মন্তব্য (০)