ফাইল ছবি
নিউজ ডেস্কঃ চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠান করতে যাচ্ছে সরকার।
আগামী ৫ জুলাই (মঙ্গলবার) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠেয় এই অনুষ্ঠানে অংশ নেওয়া লোক পরিবহণে আট জোড়া ট্রেন ভাড়া করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সমাবেশ শেষে তাদেরকে আবার যার যার গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠানে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আনতে আমরা আট জোড়া ট্রেন ভাড়া দিয়েছি। এসব ট্রেন সিলেট, চট্টগ্রাম, রংপুর, ভাঙ্গা, ভৈরব, নরসিংদী, নারায়ণগঞ্জ ও জয়দেবপুর থেকে যাত্রী পরিবহণ করবে।
সচিব মো. ফাহিমুল ইসলাম আরও জানান, ট্রেনগুলোর সময়সূচি এমনভাবে করা হয়েছে, যেন অন্যান্য ট্রেনের যাত্রায় বিঘ্ন না ঘটে।
নিউজ ডেস্কঃ সরকারি চাকরিজীবীদের কাঙ্ক্ষিত নবম জাতীয় পে-স্কেল...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রা...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্...
নিউজ ডেস্ক : লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছ...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মা...

মন্তব্য (০)