• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে ব্রহ্মপুত্র নদে‎ অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে সাজা ‎

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‎কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে এক যুবকের ১ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর পালেরঘাট এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

‎সাজাপ্রাপ্ত বিশ্বনাথ পাল(৩৫), হাতিয়া ইউনিয়নের কলাতি পাড়া অনন্তপুর গ্রামের প্রফুল্ল চন্দ্র পালের ছেলে। অভিযানে উলিপুর থানার ওসি জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

‎এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা বলেন, ওই এলাকায় একটি চক্র ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে নিয়োজিত বিশ্বনাথ পাল নামের একজনকে ভ্রাম্যমান আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

‎উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo