• অপরাধ ও দুর্নীতি

রাজারহাটে তেপান্ন বছরের মহিলার মৃত্যু নিয়ে ধোঁয়াশা, যুবক আটক

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে তেপান্ন বছরের এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে। তাকে হত্যা করা হয়েছে নাকি সে অসুস্থ হয়ে মারা গেছে তা নিয়ে চলছে নানা গুঞ্জন। এ ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। রহস্যের জট খুলতে পুলিশ অবশেষে লাশের ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে।

‎পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার ছিনাই ইউণিয়নের মীরের বাড়ি বাঙ্গালপাড়া গ্রামের মৃত নুরল হকের স্ত্রী রোকেয়া বেগম(৫৩) রোববার সকালে ঘুম থেকে না উঠায় তার বড় মেয়ে শয়ন ঘরের দরজা ভেঙ্গে অসুস্থ অবস্থায় তাকে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় মারা যায়। এদিকে বিকালে ওই মৃত মহিলার শয়ন ঘরে বাক্স থেকে এক যুবক বের হওয়ার সময় বাড়ির লোকজন তাকে হাতে-নাতে আটক করে। আটক যুবকের নাম মিতুল রায়(২০)। সে পার্শ্ববর্তী ছত্রচিৎ গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম। এলাকাবাসী মৃত মহিলার সাথে আটক যুবকের নানী-নাতি বলে জানান। তবে কি কারণে ওই যুবক ওই ঘরের ভিতরে লুকিয়ে ছিল তা জানাতে পারেনি এলাকাবাসী। তবে এলাকাবাসী ধারনা করছেন রোকেয়া বেগমের মৃত্যুর পিছনে ওই যুবকের হাত রয়েছে। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে গ্রেফতার করে লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন। সেই সাথে আটক যুবক মিতুল রায়কে সন্দেহভাজন উল্লেখ করে সাধারণ ডায়রি দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে বলে থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন জানিয়েছেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আটক যুবক প্রাথমিকভাবে স্বীকার করেছেন তেপান্ন বছরের ওই মহিলার সাথে তার অবৈধসম্পর্ক ছিল। তাই ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলেই ঘটনার প্রকৃত মোটিভ জানা যাবে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo