• স্বাস্থ্য

জয়পুরহাটে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জয়পুরহাটে এক হাজার গরীব, দুঃস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার(২৮ জুলাই) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্বাবধানে শহরের খনজনপুর উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয় যা চলে দুপুর পর্যন্ত।
জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিব উদ্দিন মজুমদার এমসিপিএস, ডিএফএম এর নেতৃত্বে ক্যাম্পেইনে মেডিসিন, চক্ষু, চর্ম ও যৌন, শিশুরোগসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান করেন। এতে বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো মানুষ স্বাচ্ছন্দ্যের সাথে বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী গ্রহণ করেন। ক্যাম্পেইনে এসময় ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...

image

‎দেশে হামে আক্রান্ত ৮৯ শতাংশ পরিবার চিকিৎসা খরচ মেটাতে ঋণ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থে...

image

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...

image

‎পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছ...

নিউজ ডেস্কঃ চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তে...

  • company_logo