• সমগ্র বাংলা

পাবনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনায় হাফিজুর রহমান হাফিজ (৪৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। এঘটনার প্রায় ২০ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। পুরো গ্রামজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার সকালে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন‌ আহত হন। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায় গ্রামটিতে দুটি মসজিদ নির্মাণ নিয়ে বিরোধের জেরে  উভয়পক্ষের প্রায় ২শ' থেকে ২শ'৫০ জন লোক হাঁসুয়া, ট্যাটা ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হোন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাফিজের অবস্থা বেশি আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার দুপুরে তার মৃত্যু হয়।

মৃত্যুর সংবাদের পর ওই গ্রামে শনিবার বিকেলে প্রায় ২০ বাড়িতে অগ্নিসংযোগ‌‌ করা হয়। বেশকিছু বাড়িতে লুটপাট করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

মন্তব্য (০)





image

নওগাঁয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় শুরু হয়েছে শিশুদের জাতীয় ভিটামিন &l...

image

নড়াইলে ঘুঁড়ি উড়াতে যেয়ে স্কুলছাত্র নিখোঁজ বিল থেকে মরদেহ ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নড়াইলে ঘুঁড়ি উড়াতে যেয়ে স্...

image

নুজশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সাকিন রিমান্ডে, আদালতে জা...

রংপুর ব্যুরো : রংপুরে এইচএসসি পরীক্ষার্থী নুজশাত জাহানের মৃত...

image

বীরগঞ্জে আটক ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে জেল অর্থ জরি...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদক বিরোধী অভিযানে...

image

ফরিদপুরের ভাঙ্গায় ১০ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গ্রাম্য আধিপত্...

  • company_logo