• লিড নিউজ
  • জাতীয়

বিমান প্রশিক্ষণ নিয়ে যে মন্তব্য করলেন উপদেষ্টা সাখাওয়াত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান চলাচল নিয়ে অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা না ঘটে, সে জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রশিক্ষণের এলাকা ও পদ্ধতি পুনর্বিবেচনা করতে হবে। ঢাকা শহর অত্যন্ত ঘনবসতিপূর্ণ, এটি গুরুত্ব দিয়ে ভাবতে হবে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মাইলস্টোন ট্রাজেডিতে আহত রোগীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

সাখাওয়াত হোসেন বলেন, পাইলটের ভুল বা কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটতে পারে। তবে উত্তরার ঘটনায় বিস্তারিত তথ্য ব্ল্যাকবক্স উদ্ধার না হওয়া পর্যন্ত জানা সম্ভব নয়।

তিনি আরও বলেন, প্রশিক্ষণে ব্যবহৃত বিমানগুলো পুরনো হলেও এর যন্ত্রাংশ আপডেট রাখা হয়।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, বার্ন ইনস্টিটিউটে ইতোমধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। অনেকের গুরুতর জখম রয়েছে, যাদের দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন।

তিনি বলেন, সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞদল আসছে, প্রয়োজনে কিছু রোগীকে সেখানে নেওয়া হবে। 

এ ছাড়া সরকার আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করবে বলেও জানান এম সাখাওয়াত হোসেন।

 

মন্তব্য (০)





image

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানম...

নিউজ ডেস্কঃ নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনা...

image

বিগত সময়ে অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত...

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ...

image

দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ...

নিউজ ডেস্কঃ দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স ...

image

‎অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত সফরে যাবেন ন...

image

‎বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপ...

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তু...

  • company_logo