• জাতীয়

পঞ্চগড়ে ভ্যাপসা গরমের মধ্যেই ঘন কুয়াশা!

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বর্ষাকালে শীতের কুয়াশা! এমন বিরল আবহাওয়ার সাক্ষী হলো পঞ্চগড়বাসী। জুলাইয়ের ভ্যাপসা গরমের মাঝেও বুধবার (২৩ জুলাই) সকালবেলায় ঘন কুয়াশায় ঢেকে যায় পুরো জেলা। আবহাওয়ার এই অস্বাভাবিক রূপ দেখে চমকে গেছেন স্থানীয়রা। অনেকেই বলছেন, এটি জলবায়ু পরিবর্তনেরই একটি প্রভাব।

স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার (২২ জুলাই) গভীর রাত থেকে হঠাৎ করেই কুয়াশা নামতে শুরু করে। বুধবার সকাল ৬টা পর্যন্ত চারপাশ ঢেকে যায় কুয়াশায়। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যায়।

পঞ্চগড় পৌর এলাকার এক বাসিন্দা বলেন, গত এক সপ্তাহ ধরে প্রচণ্ড গরম। হঠাৎ আজ সকালে চারপাশ কুয়াশায় ঢাকা দেখে মনে হলো শীত চলে এসেছে। তবে কুয়াশা থাকলেও গরম কমেনি।

একই অভিজ্ঞতা রিকশাচালক হাবিবুর রহমানের। তিনি বলেন, প্রতিদিন ভোরে রিকশা নিয়ে বের হই, কিন্তু আজকের ভোরের পরিবেশ একেবারে আলাদা। গরমের মধ্যেই এমন কুয়াশা! গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলতে হয়েছে।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মৌসুমি বায়ু অতিরিক্ত সক্রিয় এবং বায়ুমণ্ডলে ধূলিকণার পরিমাণ বেড়ে যাওয়ায় এই কুয়াশা তৈরি হয়েছে। এর সঙ্গে সামান্য বৃষ্টিও হয়েছে, যদিও তা উল্লেখযোগ্য নয়।

তিনি আরও জানান, গতকাল মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টা ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ ডিগ্রি। দিনের তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে। গরমের মাঝেও আগামী ৩০ জুলাইয়ের মধ্যে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বর্ষার মৌসুমেও শীতকালীন কুয়াশা দেখার অভিজ্ঞতা নতুন পঞ্চগড়বাসীর কাছে। স্থানীয়রা বলছেন, আবহাওয়ার এই পরিবর্তন জলবায়ু পরিবর্তনেরই প্রতিফলন। দিন দিন প্রকৃতির আচরণ যেন আরও বেশি অস্থির হয়ে উঠছে।

মন্তব্য (০)





image

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানম...

নিউজ ডেস্কঃ নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনা...

image

বিগত সময়ে অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত...

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ...

image

দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ...

নিউজ ডেস্কঃ দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স ...

image

‎অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত সফরে যাবেন ন...

image

‎বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপ...

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তু...

  • company_logo