• খেলাধুলা

আজ সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয়ে সিরিজে সমতা ফেরায় লিটন দাসের দল। তাই আজকের ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী।

বুধবার (১৬ জুলাই) প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আলোচনায় বাংলাদেশের একাদশ। বিশেষ করে ওপেনিং জুটি নিয়ে রয়েছে কৌতূহল। কারণ দ্বিতীয় ম্যাচেও রান পাননি দুই ওপেনার। তবু তাদের পাশে থাকছে টিম ম্যানেজমেন্ট। তরুণ দুই ওপেনারকেই আরও সময় দিতে চায় তারা। ফলে একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা কম। 

বাংলাদেশ (সম্ভাব্য একাদশ): তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা (সম্ভাব্য একাদশ): পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, আভিষকা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, জেফরে ভ্যান্ডারসে, মাহিশ থিকশানা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো।   

 

মন্তব্য (০)





image

বাংলাদেশ সফরে পাকিস্তানের দল ঘোষণা, নেই বাবর

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘ...

image

ইউরোপে স্থানান্তরিত হতে পারে ‘ফিনালিসিমা’

স্পোর্টস ডেস্ক : ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্ট...

image

সেমিফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব ও সুপার এইটের ম্যাচ শে...

image

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ অনিশ্চিত!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে সংশয় তৈরি হয়েছ...

image

ভারত হট ফেবারিট নয়: মোহাম্মদ আমির

স্পোর্টস ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ চারের টিকিট কেটেছে ভারত...

  • company_logo