ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা ছাত্রদলের উদ্যোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে ফরিদপুর জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের আয়োজনে মিছিলটি শহরের সিভিল সার্জন অফিসের মোড় থেকে জনতা ব্যাংকের মোড় গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত বক্তব্যে রাখতে বক্তারা জানান, একটি মহল সুপরিকল্পিতভাবে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। এ অপচেষ্টা রুখে দিতে ছাত্রদল সর্বদা মাঠে ছিল, আছে এবং থাকবে। বক্তারা আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তামজিদুল হাসান কায়েস, সহ-সভাপতি আরেফিন কায়েস মাহমুদ, ভাস্কর খান, ফজলুল হামিদ তামিম, যুগ্ম সাধারণ সম্পাদক জিতু খান, রাহাত খাঁন নিশু সহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: গ্রামীণ জনগ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : "সুস্থ...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় শুরু হয়েছে শিশুদের জাতীয় ভিটামিন &l...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নড়াইলে ঘুঁড়ি উড়াতে যেয়ে স্...

মন্তব্য (০)