• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে মাদক পাচারের সময় সেচ্ছাসেবকলীগ নেতাসহ আটক ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‎কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

‎রোববার (১৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে কুড়িগ্রাম সেনা ক্যাম্পের মেজর শাহারিয়ার আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

‎‎আটককৃতরা হলেন, উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ও কাশিয়াগাড়ি গ্রামের একাব্বর আলীর ছেলে রেজাউল করিম। অপর মাদক কারবারি ধরনীবাড়ী ইউনিয়নের দক্ষিণ মধুপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে জাহাঙ্গীর আলম।

‎সেনাবাহিনী সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২২ বীরের একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারিদের আটক করে। তল্লাশিতে ১২৮ পিস ইয়াবা, ৪ হাজার টাকা নগদ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

‎‎কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক ও চাঁদাবাজি বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (৩)





image
image
image
image

১১৯ কোটি টাকা আত্মসাৎ, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ গ্রেফতার

নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের...

image

৬ চীনা নাগ‌রিকসহ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরা ও তুরাগে কয়েকটি ফ্ল্যাটে অভিযান...

image

৫ জনকে গলাকেটে হত্যা, মূল অভিযুক্তের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক : গাজীপুরের কাপাসিয়ায় তিন শিশু ও মাসহ ৫ জনকে গলাক...

image

শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন : গোয়াল ঘরে পুঁতে রাখা মরদে...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে পরকী...

image

পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের

নিউজ ডেস্ক : রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে...

  • company_logo