• সমগ্র বাংলা

জুলাই আন্দোলনে শহীদ মেয়েদের আমরা হারিয়ে যেতে দিবো না: উপদেষ্টা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই আন্দোলনে যেসকল নারী ও শিশুরা নিহত হয়েছে তাদের হারিয়ে যেতে দিবে না। তাদের নিয়ে সংকলন করা হবে। রবিবার দুপুরে নারায়ণগঞ্জের সদর এলাকার নয়ামাটিতে গুলিতে নিহত শিশু রিয়া গোপ ও সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় বাসায় গুলিবিদ্ধ হয়ে নিহত গৃহবধু সুমাইয়ার বাসায় সাক্ষাৎ শেষে এই কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, যারা শহীদ হয়েছে তাদের পূর্ণ হক যেটা রাষ্ট্র নিশ্চিত করেছে সেটা যেনো তারা ঠিক মতো পায় সেটা নিয়ে নারায়ণগঞ্জের ডিসি কাজ করছে। শহীদ এই নারীদের পরিবারগুলো কেমন আছে এবং তাদের সংকট গুলো কি সেটা আমি জানতে চাই। এসময় উপদেষ্টা আরো বলেন, তার মন্ত্রণালয়ের অধিনে যতটুকু শক্তি আছে, রিসোর্স আছে সেগুলো আমি শহীদ মেয়েটির পরিবারের জন্য কাজে লাগাতে পারি এবং তাদের পরিবারের পাশে থেকে একটু এগিয়ে দিতে পারি সেটি নিয়ে কাজ করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা সহ পুলিশ প্রশাসন।

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo