• লিড নিউজ
  • আন্তর্জাতিক

স্পেনে বিমান থেকে যাত্রীদের লাফ, অতঃপর যা ঘটলো

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ স্পেনের পালমা দো মাললোরকা বিমানবন্দরে রায়ানএয়ারের একটি ফ্লাইটে আগুন লাগার সতর্কতা জারি করা হয়। এ সময় বিমান থেকে বের হতে গিয়ে অন্তত ১৮ যাত্রী আহত হয়েছে। স্পেনের পালমা দো মাললোরকা বিমানবন্দরে রায়ানএয়ারের ফ্লাইটে ঘটনাটি ঘটে।

শনিবার (৫ জুলাই) আইরিশ বিমান সংস্থা রায়ানএয়ারের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় ম্যানচেস্টারগামী ফ্লাইটটিতে আগুনের ভুল সতর্ক সংকেতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। পরে ফ্লাইটটি স্থগিত ঘোষণা করা হয়। জরুরি বিভাগকে পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে অবহিত করা হলে তারা দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে যায়। 

বিবৃতিতে রায়ানএয়ার বলেছে, বিমানের জরুরি বহির্গমন দরজা ব্যবহার করে যাত্রীদের নামিয়ে আনা হয়েছে। তবে কিছু যাত্রী ডানা থেকে সরাসরি মাটিতে ঝাঁপ দিয়ে আহত হয়। বিমানের ক্রুরা তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসা সহায়তা দিয়েছেন। আর বিমানটিতে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি।

স্পেনের রাষ্ট্রায়ত্ত বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যায়েনা বলেছে, শুক্রবার রাতে পালমা দে মালোর্কা বিমানবন্দরে রায়ানএয়ারের বিমানে একটি ঘটনা ঘটেছিল। তবে সেটিতে কোনো অগ্নিকাণ্ড ঘটেনি। এ ছাড়া বিমানবন্দরের কার্যক্রমেও প্রভাব পড়েনি।

 

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

২

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৩

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৪

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

  • company_logo