• সমগ্র বাংলা

বগুড়ায় রিক্সাচালক শাকিল হত্যা: গ্রেপ্তার আসামীদের ফাঁসির দাবিতে মানব বন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সেচ্ছাসেবক দলনেতা জিতু ইসলাম এর সাথে অপ্রাপ্তবয়স্ক মেয়ে শিশুকে বিয়ে দিতে রাজি না হওয়ায় হত্যাকান্ডের শিকার দরিদ্র রিক্সাচালক শাকিল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও গ্রেপ্তার আসামিদের ফাঁসির দাবিতে মানব-বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের সাতমাথায় নিহত শাকিলের পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত মানব-বন্ধনে অংশ নেন এনসিপির নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতুসহ তার বাহিনী নির্মমভাবে রিক্সাচালক শাকিলকে প্রকাশ্যে যেভাবে হত্যা করেছে হয়েছে এটি মেনে নেয়া যায় না। তার পরিবার আজ অভিবভাবক শূণ্য। বক্তারা খুনি জিতুসহ তার সহযোগীদের ফাঁসির দাবি জানায়। একই সাথে এই খুনের সাথে জড়িত বাকি আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান সকলে।
এনসিপি বগুড়া জেলার সংগঠক শওকত ইমরানের সঞ্চালনায় প্রতিবাদী এই মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলার যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহেল তাকি, বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র আমিনুল ফরিদ, বাসদ জেলার সদস্য সচিব এ্যাডভোকেট দিলরুবা, এনসিপি কেন্দ্রীয় সংগঠক ডাঃ সানি, এনসিপি জেলার সংগঠক এ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি জ্বীম, সমাতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলার নেতা নিয়তি সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সদস্য সচিব সাকিব খান, নিহত শাকিলের বোন আশা খাতুন ও মনিষা খাতুনসহ অনেকে।

মন্তব্য (০)





image

বেরোবিতে পুলিশ-প্রশাসনের বৈঠক:আইনশৃঙ্খলা ও সাইবার নিরাপত্...

রংপুর ব্যুরো : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এ ...

image

পাবনায় সাংবাদিক পিপুলকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার ভাইয়ে...

পাবনা প্রতিনিধি : ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে পাবনার ভা...

image

বকশিগঞ্জে অবৈধভাবে তেল সংগ্রহ, যুবককে জরিমানা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি ...

image

ফরিদপুরে সাপের ছোবল খেয়ে সাপ নিয়েই চিকিৎসকের কাছে রিপন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে বিষধর গোখরা সাপের কামড়...

image

পাবনায় হাসপাতালে ৪ মহিলা দালালের কারাদণ্ড ও দুই ডায়াগনস্...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

  • company_logo