• সমগ্র বাংলা

কালীগঞ্জে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ ১১ মামলার আসামী শাকিল সহ তিনজন গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে অপহরণ করে মুক্তিপণ দাবি ও নির্যাতনের অভিযোগে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. শাকিল মোল্লা (৩৫)সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শাকিল মোল্লার বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ মোট ১১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানার দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩৬৫/৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় একটি মামলা (নং-১১) রুজু করা হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

গ্রেপ্তার  শাকিল মোল্লা জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের আব্দুল করিম মোল্লা ছেলে। অন্যদিকে, বাকি দুইজন হলেন একই ইউনিয়নের রাতকানা গ্রামের মো. নূর চাঁন আকন্দের ছেলে মো. গোলজার হোসেন (৩৬) ও একটি উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাও গ্রামের মো. বাবুল মোড়লের ছেলর মো. নাইম (২৫)। 

ওসি জানান, গত ১২ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে কালীগঞ্জ থানাধীন কলাপাটুয়া এলাকার পরিত্যক্ত একটি মুরগির খামারে মো. শাকিল মোল্লা ও তার সহযোগীরা মো. রাসেল ব্যাপারীকে (৩৮) অপহরণ করে আটক রাখে। এ সময় ভিকটিমের কাছে ১ লাখ ৭৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং তাকে মারধর করা হয়। ভিকটিমের চিৎকার শুনে আশপাশের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করে।

খবর পেয়ে পুলিশ ওইদিন  রাত ১টার দিকে অভিযান পরিচালনা করে। অভিযানে শাকিল মোল্লার বাগানের ভেতরে অবস্থিত পরিত্যক্ত মুরগির খামার থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।

তিনি আরো জানায়, গ্রেপ্তারকৃত শাকিল মোল্লার বিরুদ্ধে একটি হত্যা মামলা, একটি অপহরণ মামলা, একটি চাঁদাবাজি মামলা, তিনটি মাদক মামলা এবং অন্যান্য ধারায় পাঁচটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মোট ১১টি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।

উদ্ধার ও গ্রেপ্তারের পর মামলার তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাত দিনের পুলিশ রিমান্ড আবেদনসহ দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। 

মন্তব্য (০)





image

ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক সম...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা কালেক্টর পাবলিক স্কুল অ্...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

image

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...

image

ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...

  • company_logo