• সমগ্র বাংলা

নীলফামারীতে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে  নিহত ১

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী সদর উপজেলার নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে শেখ মসজিদের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক জন নিহত এবং তিন জন আহত হয়েছে।

আজ শনিবার (১৫ জুন) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল ও একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মো. আইজুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তি প্রাণ হারান। তিনি ভ্যানে যাত্রী ছিলেন।

নিহত আইজুল ইসলাম সদরের কুন্দপুকুর ইউনিয়নের বারো ঘরিয়া এলাকার মৃত সোবহান আলীর ছেলে।

এ ঘটনায় আরও তিন জন আহত হন। তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাইদ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে  দুর্ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

জামালপুরে গ্রিন বিজনেস মডেলে ভুট্টার সাথে আন্তঃফসল চাষে ক...

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নে গ্...

image

পাবনায় সিএনজিতে ওড়না পেঁচিয়ে এক পরীক্ষার্থীর মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জেসমি...

image

দিনাজপুরের বিরলে বাসের চাকায় পৃষ্ট হয়ে শিশু নিহত, মাসহ আহত ৬

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরলের নাড়াবাড়ীতে হানিফ পরিব...

image

ফরিদপুরে পদ্মার চরে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই ৫ পুল...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মার চর এল...

image

গোপালপুরে বিদ্যুৎ ও ডিজেল সংকটে বোরো ফসল বিনষ্ট, এসএসসি প...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

  • company_logo