• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরায়েলি চক্রান্ত রুখতে ইসলামি ঐক্য জরুরিঃ মাসউদ পেজেশকিয়ান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলি আগ্রাসন ও ষড়যন্ত্র মোকাবিলায় ইসলামি দেশগুলোর ঐক্য ও সমন্বয়ই হতে পারে প্রধান অস্ত্র।

স্থানীয় সময় শনিবার (১৪ জুন) সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপে তিনি এই মন্তব্য করেন।

পেজেশকিয়ান বলেন, ‘ইসরায়েলি শাসনব্যবস্থার চরিত্র অপরাধ ও রক্তপাতের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। তারা সবসময়ই আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের তোয়াক্কা না করে বেসামরিক নাগরিক, বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা ও প্রতিনিধিদের হত্যা করে।’

তিনি আরও জানান, ইসরায়েলের সাম্প্রতিক হামলা এমন এক সময়ে হয়েছে, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনা চলছিল। এতে স্পষ্ট যে, ‘এই হামলার অন্যতম উদ্দেশ্য ছিল সেই আলোচনাকে বানচাল করা।’

ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সবসময় শান্তি ও সংলাপের পথ অনুসরণ করেছি। আমার সরকার প্রতিবেশী ও ইসলামি দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে কাজ করে যাচ্ছে। কিন্তু ইসরায়েল প্রথম দিন থেকেই আমাদের উদ্যোগকে ভন্ডুল করতে চাইছে।’

তিনি ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডকে এর একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন—যিনি ইরানের অতিথি থাকা অবস্থায় নিহত হন।

পেজেশকিয়ান বলেন, ‘ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইসলামি দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’

ফোনালাপে প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘নেতানিয়াহু এই অঞ্চলে আগুন লাগাতে চাচ্ছে। গাজায় চলমান অপরাধ আড়াল করতেই ইরানে হামলা চালানো হয়েছে।’

তুরস্কের প্রেসিডেন্ট ইরানের পরমাণু ইস্যুতে কূটনৈতিক সমাধানের পক্ষে তার দেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং ইসলামি ঐক্যের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য (০)





image

‎যুদ্ধে তিন পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত; আত্মসমর্পণ...

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র শক্তিশালী...

image

‎ইরানে ছয়দিনে নিহত হাজার, পাল্টা হামলায় ৬০০ মার্কিন সেনা ...

আন্তর্জাতিক ডেস্ক: ছয়দিনের মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে...

image

ইরানে মার্কিন অপারেশনের নাম ‘এপিক ফিউরি’ কেন, যা জানা গেল

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে যেকোনো অভিযানের নামকরণের ক্ষে...

image

‎শ্রীলঙ্কার উপকূলে ডুবেছে ইরানের যুদ্ধজাহাজ, অন্তত ৩০ নৌস...

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার জলসীমার কাছে ভারত মহাসাগরে একট...

image

ইরানে এক হাজারের বেশি বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-ইসরা...

  • company_logo