• আন্তর্জাতিক

‎শ্রীলঙ্কার উপকূলে ডুবেছে ইরানের যুদ্ধজাহাজ, অন্তত ৩০ নৌসেনা উদ্ধার ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার জলসীমার কাছে ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবতে শুরু করার পর দেশটির নৌবাহিনী অন্তত ৩০ জন নৌসেনাকে জীবিত উদ্ধার করেছে। বুধবার (৪ মার্চ) শ্রীলঙ্কার সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

‎শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, জাহাজ থেকে জরুরি বিপৎসংকেত পাওয়ার পর দ্রুত উদ্ধারকারী দল পাঠানো হয়। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বেশ কিছু নৌসেনাকে প্রাণে রক্ষা করা সম্ভব হয়েছে।
‎
‎পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানান, ১৮০ জন ক্রু বহনকারী জাহাজটির আহত নৌসেনাদের উদ্ধার করে দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে জাহাজ কেন ডুবতে শুরু করেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
‎
‎দূর্ঘটনাকবলিত জাহাজটি ইরানের নৌবাহিনীর শক্তিশালী ফ্রিগেট ‘আইরিস দেনা’ হিসেবে চিহ্নিত। স্থানীয় সংবাদমাধ্যম ও প্রতিরক্ষা বিশ্লেষকেরা বলছেন, জাহাজটি শ্রীলঙ্কার গল শহরের কাছাকাছি অবস্থানকালে বিপদের মুখে পড়ে সাহায্য চেয়ে বার্তা পাঠায়।
‎
‎ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে চলমান সামরিক উত্তেজনার কারণে এই ঘটনার গুরুত্ব বাড়ছে।
‎
‎আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা এটিকে কারিগরি ত্রুটি হিসেবে দেখলেও, অন্তর্ঘাতমূলক হামলার সম্ভাবনাও পুরোপুরি অস্বীকার করা হয়নি।
‎
‎বর্তমানে উদ্ধার হওয়া নৌসেনাদের চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং নিখোঁজ বাকি সদস্যদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত আছে। জাহাজের বর্তমান অবস্থা বা পুরোপুরি ডুবে গেছে কি না, তা নিশ্চিত হতে আরও সময় লাগবে।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo