• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানে এক হাজারের বেশি বেসামরিক নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের পর চার দিনে ইরানে ১ হাজার ৯৭ জন বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা)। নিহতদের মধ্যে ১৮১ জন শিশু, যাদের বয়স ১০ বছরের কম।

‎মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, একই সময়ে আহত হয়েছেন কমপক্ষে ৫ হাজার ৪০২ জন। আহতদের মধ্যেও অন্তত ১০০ জন শিশু রয়েছে।
‎
‎হারানার তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত চার দিনে ইরানজুড়ে শত শত রাউন্ড বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান বাহিনী। এসব হামলায় ইরানের সামরিক ঘাঁটির পাশাপাশি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
‎
‎সংস্থাটি আরও জানিয়েছে, ইরানে নিহত ও আহতদের বিষয়ে বিভিন্ন সূত্র থেকে বিপুল তথ্য পাওয়া যাচ্ছে এবং সেসব তথ্য যাচাইয়ের কাজ চলমান রয়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো বিস্তারিতভাবে পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo