ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে ভুটানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ। সে প্রীতি ম্যাচে দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও ফাহামেদুল ইসলাম একাদশে রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা। ইতালি প্রবাসী ফাহামিদুলের সঙ্গে এই ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হচ্ছে ডিফেন্ডার তাজ উদ্দিনেরও।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ ভুটানের বিপক্ষে শুরু থেকে গোলপোস্ট সামলাবেন মিতুল মারমা। রক্ষণে তপু বর্মণ, তারিক কাজী ও দুই ভাই সাদ উদ্দিন এবং তাজ উদ্দিন। মধ্যমাঠে জামাল, হামজা, সোহেল রানা ও সৈয়দ কাজেম শাহ। আর আক্রমণভাগে কাবরেরা আস্থা রেখেছেন রাকিব হোসেন ও ফাহামেদুলের ওপর।
মার্চের ভারতের বিপক্ষে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন শাহরিয়ার ইমন, শেখ মোরসালিন, মোহাম্মদ হৃদয়, শাকিল আহাদ তপু ও মজিবর রহমান জনি। হাভিয়ের কাবরেরা সম্ভবত ৪-৪-২ ছকে দলকে খেলাবেন। এছাড়া ৪-২-৩-১ ছকেও দল নামাতে পারেন।
ভুটানের বিপক্ষে আগের রেকর্ড বাংলাদেশের পক্ষে। এখন পর্যন্ত ১৬ ম্যাচ হয়েছে, তারা ১২টিতে জিতেছে। দুটি করে ড্র ও হার আছে। তবে সবশেষ গত বছরের ৮ সেপ্টেম্বর চাংলিমিথাং স্টেডিয়ামে হেরেছিল হাভিয়ের কাবরেরার দল।
বাংলাদেশ একাদশ
মিতুল মারমা, তপু বর্মণ, তারিক কাজী, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, সোহেল রানা, সৈয়দ কাজেম শাহ, রাকিব হোসেন ও ফাহামিদুল ইসলাম।
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জস বাটলার টি...
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে ফুটবল ম্যাচ চলাকালে খেলা...
নিউজ ডেস্ক : মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন ...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট ...
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের ...

মন্তব্য (০)