ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের পাকিস্তান সফর শেষের আগেই মিলল নতুন খবর। আগামী জুলাইয়ে তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, এই সিরিজের জন্য ইতোমধ্যে খসড়া সূচি তৈরি করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জিও সুপারের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৮ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। ২০, ২২ ও ২৪ জুলাই হতে পারে সিরিজের তিনটি টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
বাংলাদেশে যে পাকিস্তান দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে, সেটা ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অন্তর্ভুক্ত নয়। এ বছরের ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার সময়ই দুই বোর্ডের মধ্যে বৈঠকের মাধ্যমে এই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে জিও সুপার। বাংলাদেশ সফর শেষ করে পাকিস্তান দল ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বলে জানা গেছে।
এদিকে পাকিস্তানের সঙ্গে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে শিরোপা হাতছাড়া হয়েছে বাংলাদেশের। আজ (রোববার) তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
সিরিজের প্রথম দুই ম্যাচেই পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। দুই টি-টোয়েন্টিতেই সমান ২০১ রানের ইনিংস খেলেছে পাকিস্তান। যেখানে প্রথম ম্যাচে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ হেরেছে ৩৭ রানে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৭ রানে হারে লিটনের দল।
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জস বাটলার টি...
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে ফুটবল ম্যাচ চলাকালে খেলা...
নিউজ ডেস্ক : মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন ...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট ...
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের ...

মন্তব্য (০)