ছবিঃ সংগৃহীত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। রোববার (১৮ মে) শাহজালাল বিমানবন্দর থেকে অভিনেত্রীকে আটক করা হয়। বর্তমানে বিমানবন্দরেই তার জিজ্ঞাসাবাদ চলছে।
শাহজালালের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তিনি থাইল্যান্ড যাচ্ছিলেন বলে জানা গেছে।
এদিকে নুসরাত ফারিয়ার নামে একটি হত্যা মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে তিনিসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে মামলাটি হয়।
নুসরাত ফারিয়াকে সবশেষ দেখা গেছে জ্বিন ৩ সিনেমায়। গেল ঈদে মুক্তি পায় সিনেমাটি। এতে তার বিপরীতে ছিলেন আব্দুন নূর সজল। ছবিটি পরিচালনা করেন কামরুজ্জামান রোমান।
বিনোদন ডেস্ক : বর্তমানে সিনেমা কিংবা ওটিটিতে সহিংসতার প্রবণত...
বিনোদন ডেস্ক রাজধানীর মগবাজারে নিজের ব্যক্তিগত গাড়ি লক্...
বিনোদন ডেস্ক : প্রায় ১১ বছর আগে যৌথ প্রযোজনার সিনেমা ‘...
বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

মন্তব্য (০)