• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান সীমান্তে দুই দেশের সেনা বিনিময়

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

কূটনৈতিক উত্তেজনার মধ্যেও এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে ভারত ও পাকিস্তান বুধবার সীমান্তে পারস্পরিকভাবে একে অপরের সীমান্তরক্ষী সদস্যদের হস্তান্তর করেছে। ঘটনাটি দুই দেশের মধ্যে ‘বিরল’ সদিচ্ছার নিদর্শন হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

পাকিস্তান সরকারের তরফ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)-এর কনস্টেবল পূর্ণম কুমারকে, যিনি গত ২৩ এপ্রিল অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানের গণ্ডা সিং ওয়ালা/ফিরোজপুর সেক্টরে প্রবেশ করেছিলেন এবং পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হন।

অন্যদিকে, ভারতীয় বিএসএফ কর্মকর্তারা পাকিস্তান রেঞ্জার্সের সদস্য মোহাম্মদউল্লাহ-কে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেন, যিনি অনুরূপভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে চলে এসেছিলেন এবং গ্রেফতার হন।

 

আন্তর্জাতিক ডেস্কঃ উভয় পক্ষের সীমান্ত বাহিনীর মধ্যে একাধিক ‘পতাকা বৈঠক’-এর মাধ্যমে আলোচনার পর এ সিদ্ধান্তে উপনীত হয়ে আজ সকালে দুই দেশের প্রতিনিধিরা সীমান্তে আনুষ্ঠানিকভাবে উভয় সদস্যকে নিজ নিজ দেশের হাতে হস্তান্তর করেন।

ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানায়, কনস্টেবল পূর্ণম কুমারকে পাকিস্তান রেঞ্জার্স নিরাপদে ফেরত দিয়েছে। আমরা এ পদক্ষেপকে স্বাগত জানাই এবং এটিকে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখি।

বিশ্লেষকদের মতে, কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের সময়ে এ ধরনের বিনিময় পারস্পরিক আস্থা গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে।  উল্লেখ্য, সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ এবং ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ভারত-পাকিস্তান সীমান্তে চলাচল প্রায় স্থগিত রয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ন্যূনতম পর্যায়ে নেমে এসেছে। 

এই সেনা বিনিময় ঘটনাটি সেই জটিল প্রেক্ষাপটে এক বিরল এবং গঠনমূলক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য (০)





image

কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের

নিউজ ডেস্ক : কাবুলে একটি মাদক নিরাময় কেন্দ্রে বিমান হামলায় অন্তত ৪০০ জন ...

image

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনে ধাক্কা

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে পদত্যাগ করেছ...

image

হামলার কয়েক মিনিট আগে বাগানে হাঁটতে যাওয়ায় প্রাণে বাঁচেন ...

নিউজ ডেস্কঃ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাবেক সর্ব...

image

জ্বালানি সংকট এড়াতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করলো শ্রীলঙ্কা ‎

নিউজ ডেস্কঃ তৃতীয় সপ্তাহে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েল...

image

‎ট্রাম্পের কথা শুনবে না ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণ...

  • company_logo