• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসলামী দেশগুলোর একতায় নতুন অধ্যায় শুরু করবে ইরান: মাসুদ পেজেশকিয়ান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার (২৯ জুন) বিকেলে মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এ কথা জানান। 

পেজেশকিয়ান বলেন, ‘১২ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধে ধর্মীয় নেতার প্রজ্ঞাময় নেতৃত্ব এবং এই জাতীয় প্রতিরোধে সর্বোচ্চ নেতৃত্বের জন্য আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর দিকনির্দেশনা ও সমর্থন ছাড়া এই সংকট মোকাবিলা করে নিরাপদ ও স্থিতিশীল উপকূলে পৌঁছানো সম্ভব হতো না।’

ইরানের প্রেসিডেন্ট আরও আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট পণ্ডিত, শীর্ষস্থানীয় একাডেমিক ব্যক্তিত্ব, লেখক, বুদ্ধিজীবী, শিল্পী এবং গণমাধ্যমকর্মীদের প্রতি, যারা সরকার ও সশস্ত্র বাহিনীর পক্ষে বুদ্ধিবৃত্তিক সহায়তা ও সমর্থন দিয়েছেন।

তিনি বলেন, দেশের বাইরে বসবাসকারী ইরানিদের ভূমিকা, জাতীয় ঐক্য, সংহতি এবং একতাকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। তিনি উল্লেখ করেন, তাদের জাতির প্রতি গভীর ভালোবাসা ও সংযোগ স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এ সব প্রবাসী দেশবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান।

পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ‘প্রতিবেশী নীতিমালা এবং আঞ্চলিক সম্পর্কের উন্নয়ন ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি মূল কৌশল।’ তিনি বলেন, ‘ইসলামি দেশগুলোর মধ্যে সংহতির প্রয়োজনীয়তা এবং ব্যাপক সহযোগিতা বিস্তারের লক্ষ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরান পারস্য উপসাগর সহযোগিতা পরিষদের (জিসিসি) সঙ্গে পূর্ণ সহযোগিতায় সম্পূর্ণভাবে প্রস্তুত, যা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করবে।’

পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ‘তেহরান দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, পারস্য উপসাগর আঞ্চলিক দেশগুলোর মধ্যে শান্তি ও সহযোগিতার প্রতীক এবং এই অঞ্চলের দেশগুলোর— বিশেষত পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সঙ্গে ইরানের সম্পর্ক শক্তিশালী করায় গোটা ইসলামি বিশ্ব এবং আঞ্চলিক জাতিগুলোর জন্য এক শান্তি, ভ্রাতৃত্ব ও উন্নয়নের বার্তা বহন করে।’

মন্তব্য (০)





image

রেড ক্রসের কর্মকর্তার সঙ্গে কারাবন্দি সু চির সাক্ষাত নিয়ে...

নিউজ ডেস্ক : ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরস...

image

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানি...

image

ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্...

image

‎সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি ঐ...

image

তরুণদের মাদকমুক্ত হওয়া জরুরি: মোদি

নিউজ ডেস্ক : একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে যুবসমাজকে মাদ...

  • company_logo