• উদ্যোক্তা খবর

কালীগঞ্জে কৃষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এতে স্থানীয় ৩০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। 

সোমবার (২১ এপ্রিল) দুপুরে সমাপ্ত হওয়া প্রশিক্ষণটি রোববার (২০ এপ্রিল) সকালে কালীগঞ্জ উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়। আয়োজনটি বাস্তবায়ন করে কালীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ মো. আব্দুল মতিন বিশ্বাস।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা উম্মে রোমান চৌধুরী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাছান আলী প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মূল পেশা কৃষির বাহিরেও যারা ক্ষুদ্র পরিসরে কৃষি কাজ করে থাকেন যেমন কামার, কুমার বেদে, জেলে, তাঁতী এমন পেশাব ৩০ জন প্রশিক্ষণার্থী কৃষককে শিক্ষা দেওয়া হয়।

অনুষ্ঠানে কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কৃষক-কৃষাণী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে প্রশিক্ষণ শেষে তাদের মাঝে বিভিন্ন ধরনের সবজির বীজ বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo