• শিশু সংবাদ

পাবনায় নিখোঁজের একদিন পরে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

  • শিশু সংবাদ

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ভুট্টা ক্ষেত থেকে জুই খাতুন (৭) নামের এক শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে চাটমোহর থানা পুলিশ। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গজারগাড়ি  বিলের ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। জুই খাতুন পাশ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের বড় গারফা গ্রামের মালোয়শিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে।  

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৪) এপ্রিল বিকেলে নিখোঁজ হয় জুই খাতুন। খোঁজাখুঁজি করে না পেয়ে আজ সকাল ১১ টার দিকে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের গজারগাড়ি বিলের এক ভুট্টা ক্ষেতে তার লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে চাটমোহর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন। তার শরীরে এসিড জাতীয় ধাতব পদার্থ নিক্ষেপের চিহ্ন পাওয়া গেছে। 

মন্তব্য (০)





image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

image

অটিজম হোম প্রাঙ্গণে রঙিন আয়োজন: বিশেষ শিশুদের হাসিতে মুখর...

রংপুর ব্যুরো : আমার সন্তান-আমার পৃথিবী”-এই মানবিক ও অন...

  • company_logo