• অপরাধ ও দুর্নীতি

লালমনিরহাটে আ. লীগ নেতা, সাবেক পৌর কাউন্সিলর গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ (মুন্সী রাশেদ)কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ৯ এপ্রিল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর হাসপাতাল এলাকা হতে রাশেদকে (৪৮) গ্রেফতার করে পুলিশ।  তাকে ঢাকায় গণহত্যা ও হত্যাচেষ্টার দুইটি মামলায় ও লালমনিরহাটের তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা রাশেদ খোর্দ্দসাপটানা এলাকার হাসান আলীর ছেলে।তিনি পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী জানান, লালমনিরহাট জেলা বিএনপি অফিস ভাংচুর, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি পার্টি অফিস ভাংচুর ও মহেন্দ্রনগর দোকানপাট ভাংচুর মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই গণহত্যার ঘটনায় ঢাকা লালবাগ থানায় হত্যা মামলা এবং মিরপুর থানায় হত্যা চেষ্টায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি আওয়ামী লীগ নেতা রাশেদ।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo