• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে নৌ ডাকাতির ঘটনায় আরো গ্রেপ্তার ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী- রাজিবপুর রুটে ডাকাতির ঘটনায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ নিয়ে পাঁচ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) রাত দশটার দিকে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৬ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির ইন চার্জ (আইসি) ইমতিয়াজ কবির।

গ্রেপ্তার আসামির নাম মধু মিয়া (৩২)। তিনি ফুলছড়ি উপজেলার ভাষারপাড়া গ্রামের বাসিন্দা।

আইসি ইমতিয়াজ কবির জানান, নৌডাকাতির মামলায় জবানবন্দি প্রাপ্ত আসামি মধু মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, চিলমারী রাজিবপুর রুটে ডাকাতির ঘটনায় গত ৯ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের হয়। এরপ্রেক্ষিতে মধু মিয়া সহ ৫ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo