ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: মহানবী (সাঃ) সম্পর্কে ফেসবুকে কটুক্তিমূলক মন্তব্যের কারনে গ্রেপ্তার শুভজিৎ রায়কে আজ মঙ্গলবার বিকালে কারাগারে পাঠানো হয়েছে।
শুভজিৎ রায় (১৯) দিনাজপুরের বোচাগঞ্জে বথ গ্রামের অনাথ রায়ের ছেলে। সে সেতাবগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। পাশাপাশি সে নোয়াখালী জেলায় একটি পল্ট্রি ফার্মে চাকুরি করতো ।
বোচাগঞ্জ থানার ইনচার্জ হাসান জাহিদ সরকার জানান, মহানবী ( সাঃ) সম্পর্কে ফেসবুকে কটুক্তিমূলক মন্তব্য পেশের পর থেকে আত্বগোপনে ছিল শুভজিৎ রায়। আজ মঙ্গলবার ভোরে তাকে বীরগঞ্জ এলাকায় আটক করে সকালে আদালতে তুলে দিয়েছেন তারা। ওই মন্তব্যের কারনে তার বিরুদ্ধে মামলা করেছেন হাবিবুর রহমান এক ব্যক্তি।
অন্যদিকে বন্ধুর সাথে মজা করার জন্য ফেসবুকে মন্তব্যের জন্য দুঃক্ষ প্রকাশ করে পরে ফেসবুকে স্টাটার্স দিয়েছিল সে। এতে নিস্তার মিলেনি তার।
কোর্ট ইনচার্জ আমিনুল ইসলাম জানান, শুভজিৎ রায়কে আদালতে তোলা হলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...
নিউজ ডেস্কঃ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...
জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

মন্তব্য (০)