• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে ৪ মাদকাসক্তকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ মাসকাসক্তকে ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, সোমবার গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড দড়িসোম এলাকার শীতলক্ষ্যা নদীর পাশ থেকে ৪ মাদক সেবনকারীকে (গাঁজা) সেবনরত অবস্থায় আটক করে। পরে তাদের ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের পর ৪ মাদক সেবনকারীকে (গাঁজা) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৪টি মামলায় প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৪০০ টাকা জরিমানা ও ৭দিন করে বিনাশ্রম কারা প্রধান করা হয়। পরে তাদের গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন গাজীপুর জেলা জেলখানায় প্রেরণ করেন।  

এ সময় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টার মো. মোজাম্মেল হক, উপ-পরিদর্শক (এসআই) জুয়েল মিয়া ও বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo