• প্রশাসন

লঞ্চে মুমূর্ষু নবজাতককে কোস্ট গার্ডের মেডিকেল সহায়তা প্রদান

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ ‘কর্ণফুলী -৩’এর মুমূর্ষু নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার সকাল ১১ টায় বরিশাল থেকে ঢাকাগামী ‘কর্ণফুলী -৩’লঞ্চে অক্সিজেনরত অবস্থায় একটি নবজাতক শিশুকে নিয়ে মো. সবুজ (২৮) ও মোছা লিজা আক্তার (২৫) ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে অক্সিজেন শেষ হয়ে গেলে নবজাতকের অভিভাবকগণ কোস্ট গার্ডের শরণাপন্ন হন।

খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক অতিদ্রুত মেডিকেল সহায়তা প্রদানের জন্য ৫ সদস্যের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে গিয়ে নবজাতককে প্রাথমিকভাবে অক্সিজেন সহায়তা প্রদান করে এবং উন্নত চিকিৎসার জন্য অভিভাবকসহ চাঁদপুর সদর উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ডের সহায়তায় নবজাতকের আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি আরও বলেন, উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এরূপ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
 

মন্তব্য (০)





image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

image

খাগড়াছড়িতে অস্বচ্ছল রোগীদের চিকিৎসায় সেনাবাহিনীর মানবিক স...

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি সদর রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদ...

  • company_logo