ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদ থেকে বাহারুল আলমকে সরিয়ে দেওয়া হচ্ছে—এমন আলোচনা কয়েকদিন ধরেই প্রশাসনিক অঙ্গনে ঘুরছে।
বিডিআর হত্যাযজ্ঞসহ বিভিন্ন বিতর্কে তার নাম আলোচনায় এসেছে। বিশেষ করে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের এক প্রতিবেদনে ওই ঘটনায় তার সংশ্লিষ্টতার বিষয় উঠে আসে বলে জানা গেছে।
এদিকে বাহারুল আলম তার সরকারি মোবাইল নম্বর থেকে পুলিশ কমকর্তাদের ইংরেজিতে একটি খুদে বার্তা পাঠিয়েছেন। যার বাংলা অর্থ দাঁড়ায়-
‘প্রিয় সহকর্মীবৃন্দ, আমি চার্লস ডিকেন্সের সেই বিখ্যাত কথাটি স্মরণ করতে চাই- ‘এটি ছিল শ্রেষ্ঠ সময়, এটি ছিল সবচেয়ে খারাপ সময়; এটি ছিল প্রজ্ঞার যুগ, এটি ছিল নির্বুদ্ধিতার যুগ; এটি ছিল বিশ্বাসের সময়, এটি ছিল অবিশ্বাসের সময়; এটি ছিল আলোর ঋতু, এটি ছিল অন্ধকারের ঋতু; এটি ছিল আশার বসন্ত, এটি ছিল হতাশার শীত।’
গত ১৫ মাসে পুলিশের প্রতিটি সাফল্যের কৃতিত্ব আপনাদের। আর প্রতিটি ব্যর্থতার দায় আমার। সর্বশক্তিমান আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুন। - বাহারুল আলম, আইজিপি।’
বার্তাটি পাওয়ার পর পুলিশ প্রশাসনের ভেতরে আইজিপির বিদায় ঘনিয়ে এসেছে—এমন আলোচনা আরও জোরালো হয়েছে। তবে এ বিষয়ে সরকারিভাবে এখনো কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।
নিউজ ডেস্কঃ দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দি...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম জেলায় অতিরিক্ত পুলিশ সুপার ...
নিউজ ডেস্কঃ সাহসিকতা, বীরত্ব, সেবায় অনন্য নজির স্থাপন, ...
নিউজ ডেস্কঃ বিসিএস (পুলিশ) ক্যাডারের চার ঊর্ধ্বতন কর্মকর্তাক...

মন্তব্য (০)