• লিড নিউজ
  • প্রশাসন

যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি

  • Lead News
  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাসহ রাজধানীর বেশ কয়েক জায়গায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে ডিএমপি সদর দপ্তরের এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ডিএমপি অধ্যাদেশের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টো রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা) সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

মন্তব্য (০)





image

১৭ বছরের দুর্বৃত্তায়নের রাজনীতিতে জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল...

নিউজ ডেস্কঃ বিগত ১৭ বছরের দুর্বৃত্তায়নের রাজনীতির কারণে জনগণ...

image

সাবেক ডিআইজি আব্দুল জলিল গ্রেফতার

নিউজ ডেস্ক : পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলি...

image

জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইনি ব্যবস্থা নেওয়া...

নিউজ ডেস্ক : জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইন অনুযা...

image

‎র‍্যাব, এসবি ও সিআইডিতে নতুন প্রধান নিয়োগ

নিউজ ডেস্কঃ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব...

image

তিন জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি, মাগুরা ও মাদারীপুর জেলায় নতুন পুলিশ ...

  • company_logo