• প্রশাসন

পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ‎

  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা ভিন্ন দুইটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এ আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়।

‎প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজিপি হিসেবে সদ্য পদোন্নতি পাওয়া মো. কামরুল আহসানকে এসবিপ্রধান হিসেবে, সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

‎এছাড়া খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

‎অপরদিকে, এসবির বর্তমান প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে, ট্যুরিস্ট পুলিশের প্রধান মাইনুল হাসানকে সারদার প্রিন্সিপাল হিসেবে বদলি করা হয়েছে।

‎সম্প্রতি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জ ডিআইজি ইকবাল হোসেনকে পুলিশ অধিদফতরে পদায়ন করা হয়েছে।

মন্তব্য (০)





image

র‍্যাব বিলুপ্ত, এসআরবির যাত্রা শুরু; অপরিবর্তিত লোগোর নকশা

নিউজ ডেস্কঃ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব বি...

image

‎২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০ ‎

নিউজ ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

image

‎ডোপ টেস্ট পজিটিভ আসায় পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্কঃ ডোপ টেস্টে বেনজোডায়াজেপিনস ও অ্যামফিটামিন/মেথঅ্য...

image

ডিএমপিতে ৩ সহকারী কমিশনার পদে রদবদল, একজনের বদলি আদেশ বাতিল

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ ক...

image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬২৯, মামলা ৫০

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে...

  • company_logo