• সমগ্র বাংলা

চাটমোহরে এলডিও'র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পাবনার চাটমোহরে ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও'র) আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার (০৮ মার্চ) সকাল দশটায় চাটমোহর বাসস্ট্যান্ড এলাকা থেকে ভূমিহীন নারীদের অংশগ্রহণে একটি র‌্যালী বের করা হয়। র্্যালীটি কলেজ রোড ও থানা মোড় ঘুরে আবার বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

পরে ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও'র) কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ভূমিহীন নেত্রী ছানোয়ারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও প্রডেস হোম ডেকর এর পরিচালক হাসনা হেনা পারভীন।

এলডিও'র নির্বাহী পরিচালক নূরে আলম সিদ্দিকী মঞ্জুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বেসরকারি সংস্থা রুলফাও এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, সাংবাদিক শাহীন রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ভূমিহীন সংগঠক ইসরাইল আলম, রাজিয়া খাতুন, নীপা খাতুন, ভূমিহী নেতা আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, 'সময়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের নারীরা অনেকটাই এগিয়ে গেছে। নিজেদের অধিকার আদায়ে নারীরা আজ সোচ্চার। নারীদের অধিকার নিজেেেদের অর্জন করে নিতে হয়েছে। তারপরও আজও অনেক ক্ষেত্রেই নারীরা পিছিয়ে রয়েছে, নিগৃহিত রয়েছে। মুজুরী বৈষম্যের আজও অবসান হয়নি। বিলকুড়ালিয়ার ভূমিহীন নারীরা যেভাবে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খাসজমিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে তা অন্য নারীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।'

মন্তব্য (০)





image

গোপালপুরে ঝিনাই নদীতে অবৈধ চায়না জালবিরোধী অভিযান, জাল প...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেলুয়া বাজার এলাক...

image

কালীগঞ্জে শিশুশ্রম রোধে র‍্যালি ও আলোচনা, ভিক্ষুক পুনর্বা...

গাজীপুর প্রতিনিধি : শিশুশ্রম নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং ভিক্ষুকদের আত...

image

ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপ...

image

কালীগঞ্জে বিনামূল্যে ১,৯০০ কৃষকের হাতে কৃষি প্রণোদনার বীজ...

গাজীপুর প্রতিনিধি : কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদ সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও প্...

image

বিপদসীমার ওপরে দুধকুমার নদের পানি, আরও ১৬ নদ-নদীর পানি বা...

নিউজ ডেস্ক : ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভা...

  • company_logo