ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: অধিকার,সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যে লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নারীদের নিয়ে এক সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তুষভান্ডার নছরউদ্দিন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলামের সভাপতিত্বে নারী অধিকার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবিদা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিসার মইনুল ইসলাম,বেসরকারি সংস্থা ফিডার নির্বাহী পরিচালক মোছাঃ ফিরোজা বেগম, সিনিয়র সাংবাদিক মোখলেছুর রহমান টুকু।
এর আগে ফিডার আয়োজনে নারীদের অংশগ্রহণে সাইকেল র্যালি,বালিশ খেলা,বেলুন রক্ষা খেলা ও ভারসাম্য দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভায় প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ১০জন গ্রামীন নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেলুয়া বাজার এলাক...
গাজীপুর প্রতিনিধি : শিশুশ্রম নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং ভিক্ষুকদের আত...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপ...
গাজীপুর প্রতিনিধি : কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদ সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও প্...
নিউজ ডেস্ক : ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভা...

মন্তব্য (০)