• সমগ্র বাংলা

কালীগঞ্জে উদযাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: "অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে র্যালী ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, মৎস্য কর্মকর্তা রাজিয়া সুলতানা, আনসার বিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমান, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, প্রশিক্ষক রাকিবুল ভূঁইয়া, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, কালীগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা সংস্থা, কালীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ নারী উদ্যােক্তা, প্রশিক্ষণার্থী, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া একই প্রতিপাদ্যে নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় কালীগঞ্জ পৌরসভার আয়োজনে দিবস উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে।

 

মন্তব্য (০)





image

নওগাঁয় বড় বোনের সম্মতিতে টিকটকার দুলা ভাইয়ের সঙ্গে শ্যালি...

১

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও ...

image

দুদকের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিলীপ আগারওয়ালাকে

২

নিউজ ডেস্কঃ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এ...

image

সৌদি আরবে বজ্রপাতে সাতকানিয়ার রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

৩

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: সৌদি আরবের ...

image

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, মোতায়ে...

৪

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ...

image

ঢাকার সঙ্গে রেল পথে যুক্ত হচ্ছে পাবনা

৫

‎নিউজ ডেস্কঃ পাবনাবাসীর দীর্ঘ কয়েক যুগের দাবি আর প্রত্য...

  • company_logo