ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ আগামী ৭ মার্চ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক কাউন্সিলে আওয়ামী ফ্যাসিস্টদের কে বিভিন্ন পদে অধিষ্ঠিত করা সহ সাদুল্যাপুর উপজেলা বিএনপির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন বিএনপির একাংশ।
আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে সাদুল্যাপুর উপজেলার পঁচার বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো রোস্তম আলী,সাবেক সাধারণ সম্পাদক মো একরামুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক আব্দুল হাই মাস্টার, আব্দুর রাজ্জাক সরকার রাজু সহ অনেকে।
বক্তারা বলেন,ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক কাউন্সিল কে সামনে রেখে মোট ৪৫৯ জন কাউন্সিলার করা হয়।এতে স্বজনপ্রীতি করে নিজের পরিবারের সদস্যদের কাউন্সিলার করা সহ আওয়ামী ফ্যাসিস্টদের পূর্নবাসন করার জন্য একটি চক্র টাকার বিনিময়ে কাউন্সিলার করে দলের ভাবমূর্তি নষ্ট করেছে। অতি দ্রুত এই কাউন্সিলারদের বাদ দেওয়া না হলে কঠোর কর্মসূচির করার ও হুশিয়ারী করেন
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেলুয়া বাজার এলাক...
গাজীপুর প্রতিনিধি : শিশুশ্রম নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং ভিক্ষুকদের আত...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপ...
গাজীপুর প্রতিনিধি : কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদ সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও প্...
নিউজ ডেস্ক : ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভা...

মন্তব্য (০)