• সমগ্র বাংলা

জামালপুরে গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে প্রশাসনের আশ্বাসে গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। ৩১ ঘন্টা পর চলাচল শুরু করলো দুরপাল্লা যানবাহন।

মঙ্গলবার (৪ মার্চ) রাত ৯টার দিকে শহরের টাঙ্গাইল বাস স্ট্যান্ডের বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

জামালপুর জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক সাখওয়াত হোসেন শুভ বাস শ্রমিক ও মালিকদের উদ্দেশ্য স্বাভাবিক সময়ের মত যানচলাচলের অনুরোধ জানান।

পরিবহন নেতারা জানান, সড়কে নিরাপত্তা, ২ মার্চ বাসে অগ্নিকান্ডের ঘটনার সাথে জড়িত ও গতকাল বাস শ্রমিকের উপর হামলাকারীদের গ্রেপ্তারের যে দাবিতে তারা এই কর্মসূচি দেয়৷ পরে বিভিন্ন সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও জেলা প্রশাসনের সাথে বৈঠক শেষে আজ এই সিদ্ধান্ত জানানো হয়। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ. কে. এম. আব্দুল্লাহ-বিন-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সল মোঃ আতিক, জেলা গোয়েন্দা শাখার (ওসি) মোঃ নাজমুস সাকিব, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভসহ বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।

এরআগে গতকাল সোমবার দুপুর ১টা থেকে ধর্মঘটের ডাক দেয় বাস শ্রমিক ও মালিকরা। এরপর থেকে দুর্ভোগে পরে সাধারণ যাত্রীরা৷

মন্তব্য (০)





image

গোপালপুরে ঝিনাই নদীতে অবৈধ চায়না জালবিরোধী অভিযান, জাল প...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেলুয়া বাজার এলাক...

image

কালীগঞ্জে শিশুশ্রম রোধে র‍্যালি ও আলোচনা, ভিক্ষুক পুনর্বা...

গাজীপুর প্রতিনিধি : শিশুশ্রম নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং ভিক্ষুকদের আত...

image

ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপ...

image

কালীগঞ্জে বিনামূল্যে ১,৯০০ কৃষকের হাতে কৃষি প্রণোদনার বীজ...

গাজীপুর প্রতিনিধি : কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদ সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও প্...

image

বিপদসীমার ওপরে দুধকুমার নদের পানি, আরও ১৬ নদ-নদীর পানি বা...

নিউজ ডেস্ক : ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভা...

  • company_logo