• প্রশাসন

ইসলামপুরে দুইটি ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন, ৪ লাখ জরিমানা

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে দুইটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার ইটভাটা দুইটিকে ৪ লাখ জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন ইসলামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজোয়ান ইফতেকার ও জামালপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সুকুমার সাহা।

জানা যায়, সওদাগর বিকসকে ২ লাখ ও সিখা বিকসকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ জরিমানা করা হয়। এ অভিযানে সেনাবাহিনীর সদস্য ও সরিষাবাড়ী থানা পুলিশ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজোয়ান ইফতেকার বলেন, ‘ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে তারা ইটভাটার বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। সেই সঙ্গে ইট তৈরিতে ব্যবহৃত মাটি সংগ্রহের জেলা প্রশাসকের কোনো অনুমিত নেওয়া হয়নি। এমন নানা অনিয়মের দায়ে ৩টি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য (১)





image
image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

image

খাগড়াছড়িতে অস্বচ্ছল রোগীদের চিকিৎসায় সেনাবাহিনীর মানবিক স...

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি সদর রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদ...

  • company_logo