• সমগ্র বাংলা

ইট ভাটা বন্ধের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল জেলা প্রতিনিধিঃ ইট ভাটায় মোবাইল কোট পরিচালনা, জরিমানা, ভাটা ভাংচুর ও ভাটা  বন্ধের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নড়াইল শিল্পকলা একাডেমি চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে  জেলা প্রশাসকের কার্যালয়  এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান  উপদেষ্টা কাছে স্মারকলিপি প্রদান করে।  

সমাবেশে বক্তরা বলেন, এই শিল্পে প্রায় ৫০ লক্ষ শ্রমিক কর্মরত আছে এবং ৫০ লক্ষ পরিবার তথা ২ কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা আমরাই করেছি, ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বে। এছাড়াও প্রায় প্রতিটি ইট ভাটার বিপরীতে ১ কোটি টাকার উপরে ব্যাংক লোন যা প্রায় ৮ হাজার কোটি টাকা এই ভাটা সমূহ বন্ধ হয়ে গেলে সমূদয় ব্যাংক লোন অনাদায়ী থেকে যাবে। ইটভাটার মালিকগণ বছরে হাজার হাজার কোটি টাকার অধিক রাজস্ব দিয়ে থাকেন। সমাবেশে বক্তব্য দেন ইটভাটা মালিক সমিতির সভাপতি এম এম রেজাউল আলম, সহ সভাপতি বি এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, কোষাধ্যক্ষ কারিমুল করিম কুশাল প্রমুখ।

এ সময় উপস্থিত শ্রমিকরা বিভিন্ন দাবী দাওয়া নিয়ে শ্লোগান দিতে থাকেন।

মন্তব্য (০)





image

দিনাজপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ২ জন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বীজতলা প্রস্তুতের স...

image

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি : প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী মুক্তাগাছা প...

image

পাবিপ্রবিতে পেশাগত দক্ষতা ও উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ...

image

গোপালপুরে ঝিনাই নদীতে অবৈধ চায়না জালবিরোধী অভিযান, জাল প...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেলুয়া বাজার এলাক...

image

কালীগঞ্জে শিশুশ্রম রোধে র‍্যালি ও আলোচনা, ভিক্ষুক পুনর্বা...

গাজীপুর প্রতিনিধি : শিশুশ্রম নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং ভিক্ষুকদের আত...

  • company_logo